শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দর্শনা রামনগরে এক কেজি গাঁজাসহ মোতালেব আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৩:৪১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোতালেব (৪০) নামের একজনকে আটক করেছে। আটক হওয়া মোতালেব দর্শনা রামনগরের ইয়াসতুল্লাহর ছেলে। গতকাল সোমবার সকাল নয়টার দিকে রামনগর বাগদিপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। জানা যায়, দামুড়হুদা মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দর্শনার রামনগরে এক ব্যক্তি গাঁজাসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দীন ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় রামনগর গ্রামের ইয়াসতুল্লাহর ছেলে মোতালেবকে তিনি আটক করেন। পরে দেহ তল্লাশি করে তাঁর কোমর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দর্শনা রামনগরে এক কেজি গাঁজাসহ মোতালেব আটক

আপডেট সময় : ১১:০৩:৪১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯