শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শ্বশুরের মামলায় জামাই সুজনের যাবজ্জীবন

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৪:৪১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
  • ৭৬১ বার পড়া হয়েছে

জীবননগরে তুচ্ছ ঘটনায় স্ত্রী রুনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা
নিউজ ডেস্ক:জীবননগরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় শ্বশুরের করা মামলায় জামাই সুজন মিয়াকে (২৮) যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আসামি সুজন মিয়া জীবননগর উপজেলার পাথিলা গোরস্থানপাড়ার রেজাউল করিমের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৫ অক্টোবর জীবননগর পোস্ট অফিস পাড়ার ভাড়া বাসা পরিবর্তন ও পারিবারিক কলহের জের ধরে সুজন মিয়া ও তাঁর স্ত্রী রুনা খাতুনের মধ্যে বাগবিত-া হয়। একপর্যায়ে সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে রুনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর স্ত্রীর মৃত্যু নিশ্চিত যেনে ভাড়া বাসাতেই তাঁর মরদেহ ফেলে পালিয়ে যান সুজন। খবর পেয়ে রুনার পিতা-মাতা ওই বাড়িতে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পান। এ ঘটনায় রুনার পিতা বদর উদ্দীন ম-ল বাদী হয়ে ওই দিনই জীবননগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল আলম ঘটনার তদন্ত শেষে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করেন। মোট ২১ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে রুনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর তাঁকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্বশুরের মামলায় জামাই সুজনের যাবজ্জীবন

আপডেট সময় : ১০:৫৪:৪১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯