শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সচেতনতামূলক প্রচারণাসহ নানা কর্মসূচি

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:১০:৫১ অপরাহ্ণ, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

সড়ক নিরাপত্তা দিবস পালনে চুয়াডাঙ্গায় নিসচার সংবাদ সম্মেলন
নিউজ ডেস্ক:‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ প্রতিপাদ্যে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস পালনের লক্ষ্যে প্রচারণা, র‌্যালিসহ মাসব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা কমিটি। শুক্রবার বিকেলে নিসচার চুয়াডাঙ্গা জেলা কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ২২ অক্টোবর জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. হানিফ উদ্দিন।
লিখিত বক্তব্যে জানানো হয়, কর্মসূচির মধ্যে থাকবে শহরের প্রধান প্রধান সড়কে সড়ক নিরাপত্তাবিষয়ক প্রচারণা, পরিবহন শ্রমিকদের সঙ্গে সচেতনতামূলক আলোচনা, ট্রাফিক-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন মানতে পুলিশের কাজে সহযোগিতা, পথচারীদের নিয়ম মাফিক রাস্তায় চলাচল ও রাস্তা পারাপারে উদ্বুদ্ধকরণে প্রচারণা, শহরের গুরুত্বপূর্ণ মোড়, স্কুল-কলেজের সামনে ও বাসস্ট্যান্ডে সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন কর্মকা-।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুন্নাহার কাকলী, শামীম আহমেদ বিপ্লব, অর্থ সম্পাদক শামীম হোসেন, যুববিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. মানিক আকবর, দুর্ঘটনা ও গবেষণাবিষয়ক সম্পাদক জামান আখতার ও দপ্তর সম্পাদক মামুন অর রশিদ। সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, সংগঠনের সভাপতি অসুস্থতাজনিত কারণে ঢাকায় চিকিৎসাধীন থাকায় তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সচেতনতামূলক প্রচারণাসহ নানা কর্মসূচি

আপডেট সময় : ০৮:১০:৫১ অপরাহ্ণ, শনিবার, ৫ অক্টোবর ২০১৯