শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

হিন্দু-মুসলিম একই বৃন্তের দুটি ফুল : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:১২:৫৯ অপরাহ্ণ, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ধর্মীয় অনুভূতিতে আঘাত থেকে বেরিয়ে এসে বর্তমান সরকার জাতি ধর্ম-নির্বিশেষে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে কাজ করছে। হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ নেই। কারণ হিন্দু-মুসলিম একই বৃন্তের দুটি ফুল। গতকাল শুক্রবার সকাল ১০টা দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার এস. এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুল আলম, পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, ডা. অলোক কুমার দাস, সাংস্কৃতিককর্মী শ্বাশত নিপ্পন চক্রবর্তী, বামনপাড়া পুজা উদযাপন কমিটির সভাপতি চায়না দাস প্রমুখ। এ সময় প্রতিমন্ত্রী সদর উপজেলার ১৩টি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে পূজা উদযাপনে আর্থিক সহযোগিতা হিসেবে ৫ শ কেজি চালের মূল্য হিসেবে নগদ টাকা প্রদান করেন। এ দিনই সন্ধ্যার পর থেকে মেহেরপুরের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

হিন্দু-মুসলিম একই বৃন্তের দুটি ফুল : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:১২:৫৯ অপরাহ্ণ, শনিবার, ৫ অক্টোবর ২০১৯