শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মহেশপুরে ৮০ লাখ টাকার হেরোইন উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২২:১৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • ৭৩৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দত্তনগর:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ ও খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) যৌথ অভিযানে ৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। গত বুধবার রাত ১০টার দিকে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির নিকটস্থ পুরাতন কোলা থেকে এ হেরোইন উদ্ধার করা হয়। খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক লে. কর্নেল কামরুল আহসান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ শাখার উপপরিচালক সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন উপজেলার সামন্তা বিওপির নিকটস্থ পুরাতন কোলা গ্রামের আইয়ুব আলীর ছেলে লুৎফর রহমান (৪২) দীর্ঘদিন যাবৎ ভারতীয় চোরাকারবারির ব্যবসা করে আসছেন। তাঁরা আরও জানতে পারেন লুৎফর রহমান ভারত থেকে হেরোইন আমদানি করে পাচারের উদ্দেশ্যে তাঁর বাড়িতে রেখেছেন। এমন সংবাদের ভিত্তিতে তাঁরা লুৎফর রহমানের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে ৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার করেন। কিন্তু অভিযানের সময় লুৎফর রহমান বাড়িতে না থাকায় তাঁকে আটক করতে পারেননি তাঁরা। পরে লুৎফর হেমানকে পলাতক আসামি করে তাঁর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মহেশপুরে ৮০ লাখ টাকার হেরোইন উদ্ধার

আপডেট সময় : ১০:২২:১৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯