শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফেনসিডিল উদ্ধার : মাদক কারবারিসহ আটক ২

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১৩:২৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার হিজলগাড়ী ও বেগমপুর ফাঁড়ি পুলিশের পৃথক অভিযান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ও বেগমপুর ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে। এ সময় আটক হওয়া দুজনের কাছ থেকে ৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে এঁেদর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে পৃথক মামলা করে থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটক হওয়া ব্যক্তিদের আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার পৃথক সময়ে হিজলগাড়ী বাজার ও আকন্দবাড়িয়া আবাসন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মোয়াজ্জোম ওরফে মনজেল (৫৫) ও বাপ্পী দাশ (৩৪)।
পুলিশ জানায়, বেগমপুর ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আকন্দবাড়িয়া আবাসন এলাকায় একজন ব্যক্তি ফেনসিডিলসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বেগমপুর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজীব আলী সহযোগী ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার হরিশপুর গ্রামের মৃত কাশেক আলীর ছেলে মোয়াজ্জেম ওরফে মনজেলকে আটক করেন। এ সময় মনজেলের শরীর তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
অপর দিকে, হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ গোপন সূত্রে পাওয়া সংবাদ অনুযায়ী সন্দেহভাজন মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার ঝাউটিয়া গ্রামের মৃত হরিদাসের ছেলে বাপ্পী দাশকে আটক করে। এ সময় তাঁর শরীর তল্লাশি করে স্কুল ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় মোড়ানো ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানাকারী দল। পরে আটক বাপ্পীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেন। একই সঙ্গে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকসহ তাঁদের থানা হেফাজতে সোপর্দ করেন। আটক দুজন ব্যক্তিদের আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফেনসিডিল উদ্ধার : মাদক কারবারিসহ আটক ২

আপডেট সময় : ১০:১৩:২৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯