শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গৃহবধূ ও কলেজছাত্রের মৃত্যু : আহত ২

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১২:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার ও ঝিনাইদহে পৃথকস্থানে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা ও ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলার পোতাহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ ও স্কুলছাত্র নিহত হয়েছে। এদিকে, একই দিন আলমডাঙ্গার উপজেলার বড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি ও নাতি আহত হয়েছে।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গার বড় গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে দাদি ও নাতি গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত দাদি ও নাতি আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী ইউনিয়নের বড় গাংনী গ্রামের মাস্টার পাড়ার রহমানের স্ত্রী রুপভান বেগম (৫৫) ও তাঁর নাতি রুবেল হোসেন (১৪)।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বাড়িতে বৈদ্যুতিক পাখার-সংযোগ মেরামতের কাজ চলছিল। এ সময় পানি ভর্তি কলস নিয়ে ঘরে উঠছিলেন রুভবান বেগম। ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হন রুপভান বেগম। রুপভান বেগমকে বাঁচাতে ছুটে এলে নাতি রুবেলও বিদ্যুতায়িত হয়। এ সময় পরিবারের সদস্যরা বৈদ্যুতিক মেইন সংযোগ বন্ধ করে দ্রুত তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস আহত দাদি ও নাতিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন।
কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গায় গোসল করতে গিয়ে টিউবওয়েলের সঙ্গে লাগানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আরামডাঙ্গা গ্রামের মান্দার আলীর স্ত্রী দুই সন্তানের জননী জাহিমা (৫৫)।
ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলার পোতাহাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে অন্তু কর্মকার (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পোতাহাটি দুর্গা মন্দিরে পূজা দেখতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত অন্তু ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামের মৃত উত্তম কর্মকারের একমাত্র ছেলে ও ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পোতাহাটি গ্রামের পূজাম-পে প্রতিমার ছবি তুলতে যায় অন্তু। ছবি তোলা শেষে মন্দির থেকে বের হওয়ার সময় মন্দিরের দরজার সঙ্গে লেগে থাকা বিদ্যুতের তার ছিড়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মকলেছুর রহমান অন্তুর মৃত্যুর খবর নিশ্চিত করেন। এদিকে, একমাত্র সন্তান অন্তুকে হারিয়ে বিধবা মা দিশেহারা হয়ে পড়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৃহবধূ ও কলেজছাত্রের মৃত্যু : আহত ২

আপডেট সময় : ১০:১২:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯