শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবাদে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ!

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:০০:০৬ অপরাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • ৭৩৬ বার পড়া হয়েছে

মেহেরপুরে ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্ব, তুষার ইমরানের ওপর হামলা

নিউজ ডেস্ক:মেহেরপুরে ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বে ছাত্রলীগ নেতা তুষার ইমরানের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। আহত তুষার ইমরান মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ঘণ্টাব্যাপী চলা এ অবরোধে সড়কের দুপাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারি কলেজ ক্যাম্পাস ঘোরার পর মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে। এরপর সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি কুদরত-ই খোদা রুবেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহসভাপতি দুলাল মাহমুদ, আসাদুল্লাহ আল গালিব, আবু মোরশেদ শোভন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ও সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল খান। এ সময় বক্তারা ছাত্রলীগের নেতা তুষার ইমরানের ওপর হামলাকারী মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকের বিচার ও ছাত্রলীগ থেকে বহিষ্কারের দাবি জানান। তাঁরা বলেন, আশিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাঁর নামে মুজিবনগর থানায় মাদকের মামলা রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে কলেজগেটের কাছে সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকের নেতৃত্বে লিজন, অনিক, রনক, বান্না, মিল্টন, ঝলকসহ আরও কয়েকজন তুষার ইমরনের ওপর হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তুষারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবাদে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ!

আপডেট সময় : ০৯:০০:০৬ অপরাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০১৯