শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহে ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৫৯:০৮ অপরাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ক্লাস-পরীক্ষা চালু এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তিপত্র পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্রুত এ দাবি মানা না হলে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে এ সময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের ভিপি লুবান মাহফুজ মিশুক।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী সোহাগ তালুকদার, ইমরান হোসেন, সজিব হাসান, সুকান্ত কু-ু, সুরাইয়া ইসলাম, মনিকা পারভিন, জয়া চক্রবর্তী, মুরাদ বিশ্বাস, আশিক ইমরান, ইসরাত জাহান, ঐশি প্রমুখ। শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৯ মাস যাবৎ প্রতিষ্ঠানের বিভিন্ন বর্ষের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দফায় দফায় পরীক্ষা পেছানো ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানাভাবে অসহযোগিতা করে আসছে। তাঁরা আরও অভিযোগ করেন, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনাপত্তিপত্র দিচ্ছে না। যে কারণে বন্ধ রয়েছে তাঁদের পরীক্ষা। তাই দ্রুত অনাপত্তিপত্র প্রদান ও ক্লাস পরীক্ষা চালুর দাবি জানান তাঁরা।
এ ব্যাপারে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ কর্তৃপক্ষ জানায়, কলেজ থেকে পরীক্ষার তারিখ চেয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে বারবার প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু সাড়া পাওয়া যায়নি। এ জন্য পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করাসহ বিভিন্ন কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহে ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:৫৯:০৮ অপরাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০১৯