শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কম-বেশি নয়, সবার প্রতি সমান আচরণ করতে হবে

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৫৩:৫৫ অপরাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের মধ্যে উপকরণ বিতরণকালে ডিসি নজরুল ইসলাম
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের মধ্যেও সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। তাদের পড়ালেখা শিখিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে, যেন তারা স্বনির্ভর হতে পারে, নিজেকে নিজেই যেন চালিয়ে নিতে পারে। কাউকে কম, কাউকে বেশি নয়, সবার প্রতি সমান আচরণ করতে হবে।চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের মধ্যেও সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। তাদের পড়ালেখা শিখিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে, যেন তারা স্বনির্ভর হতে পারে, নিজেকে নিজেই যেন চালিয়ে নিতে পারে। কাউকে কম, কাউকে বেশি নয়, সবার প্রতি সমান আচরণ করতে হবে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গার শ্রীমন্ত টাউন হলে প্রতিবন্ধী শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ, টিউশন ফি ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজক প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথ, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মুন্সী রেজাউল করিম খোকন, সিভিল সার্জন প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান, জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা খাইরুল আলম ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।  পরে জেলার বিভিন্ন এলাকার ৯৫ জন প্রতিবন্ধী শিশুর মধ্যে ৩৫ জনকে শিক্ষা উপকরণ, ৪০ জনকে টিউশন ফি ও ২০ জনকে ওষুধ প্রদান করা হয়। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার এ আয়োজনে সহযোগিতা করেছে ডিআরআরএ ও এসএলএফ নেদারল্যান্ডস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কম-বেশি নয়, সবার প্রতি সমান আচরণ করতে হবে

আপডেট সময় : ০৮:৫৩:৫৫ অপরাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০১৯