শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ইজিবাইকচালককে শ্বাসরোধ করে হত্যা!

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৫৬:১৬ অপরাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় উত্তম ঘোষ (৪৫) নামের এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরোধ করে হত্যার পর লাশটি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহত উত্তম ঘোষ ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান ঘোষপাড়ার কানাই ঘোষের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, শহরের ভুটিয়ারগাতি এলাকার মহাসড়কের পাশে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে হাসপাতালের মর্গে যেয়ে স্বজনেরা লাশটি শনাক্ত করেন। তিনি বলেন, দুর্বৃত্তরা অন্য কোথাও তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি এখানে ফেলে রেখে যায়। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা পুলিশ জানাতে পারেনি। স্বজনদের ধারণা, ইজিবাইক ছিনতাই করতেই দুর্বৃত্তরা তাঁকে হত্যা করতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইজিবাইকচালককে শ্বাসরোধ করে হত্যা!

আপডেট সময় : ০৮:৫৬:১৬ অপরাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০১৯