শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার প্রত্যয়

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৮:৪৪ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

দীর্ঘ ১০ বছর পর দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হলো শৈলকুপা উপজেলা বিএনপি
নিউজ ডেস্ক:দীর্ঘ ১০ বছর পর দ্বিধাদ্বন্দ্ব ভুলে আবারও এক হলো শৈলকুপা উপজেলা বিএনপি। অনুষ্ঠিত হলো শৈলকুপা উপজেলা বিএনপির যৌথ কর্মীসভা। গতকাল শুক্রবার সকালে জেলা শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে শৈলকুপা উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন, নজরুল ইসলাম জোয়ার্দ্দার, হুমায়ন বাবর ফিরোজ, মিজানুর রহমান বাবুল, উসমান আলী, বারী মোল্লা, মনিরুল ইসলাম হিটু, মোস্তাফিজুর রহমান তুর্কি, পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আবু রেজা সিদ্দিকী চুন্নু, শৈলকুপা যুবদলের নেতা বাবলুর রহমান, রবিউল ইসলাম, তোজাম আহম্মেদ, আজিজুল ইসলাম, কামাল হোসেন, উজ্জ্বল হোসেন, টিটো আহম্মেদ, ছাত্রদলের নেতা ইমদাদুল ইসলাম আকুল, সাদাদ আহম্মেদ, আবুল খায়ের, বাবলুর রহমান, রাজু আহম্মেদ, কাকন, মাহবুবুর রহমান, লিমন হোসেন, আলামিন হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. আসাদুজ্জামান বলেন, ‘আমরা শৈলকুপা উপজেলা বিএনপি সব গ্রুপিং ভুলে একত্রিত হয়েছি। যাঁরা দলের সাংগঠনিক নিয়ম-নীতি না মেনে এখনো দলের ক্ষতি করার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলে থেকে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।’ এ সময় তিনি আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে ঘোষণা দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার প্রত্যয়

আপডেট সময় : ১২:১৮:৪৪ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯