শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জবানবন্দিতে গুরুত্বপূর্ণ তথ্য পেল পুলিশ

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৯:২১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

দরবেশপুরের আলোচিত জোড়া খুনের ঘটনায় আটক ৪
নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার দরবেশপুরে জোড়া খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত রোববার সন্ধ্যায় আটক চারজনকে কারাগারে প্রেরণ করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন নতুন দরবেশপুর গ্রামের মোজাম্মেল হক বিশ্বাসের ছেলে আব্দুল হাকিম, আব্দুল হাকিমের ছেলে সালাম, আহাদ আলীর ছেলে তারা চাঁদ ফকির ও সোনাপুর গ্রামের মুক্তার ম-লের ছেলে পিরোজপুর ইউনিয়নের সাবেক মেম্বার মামলত হোসেন।
মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীবের নেতৃত্বে পুলিশ ওই চারজনকে আটক করে এবং তাঁদের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দি শেষে এসআই আহসান হাবীব জানান, জবানবন্দিতে আটক হাকিম গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন, যা মামলার স্বার্থে প্রকাশ করা যাবে না।
উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর যুবলীগের নেতা মাছ ব্যবসায়ী রোকনুজ্জামান ও হাসান আলী নামের দুজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত রোকনুজ্জামানের স্ত্রী বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জবানবন্দিতে গুরুত্বপূর্ণ তথ্য পেল পুলিশ

আপডেট সময় : ১১:০৯:২১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯