শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রায় ৮৮ লাখ টাকার সোনার গয়না উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০০:১৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

জীবননগরে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:জীবননগরে চোরাচালানবিরোধী অভিযানে সোনার গয়না উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার খালিশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ নতুনপাড়া বিওপির টহল দল এ সোনার গয়না উদ্ধার করে। জানা যায়, গতকাল সোমবার তারা গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে জীবননগর উপজেলার মেইন পিলার ৬৭ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া-নতুনপাড়া স্কুলের সামনে দিয়ে বাইসাইকেলযোগে ভারত হতে বাংলাদেশে আসার সময় এক চোরাকারবারিকে ধাওয়া করে। এ সময় বিজিবির সদস্যদের দেখে চোরাকারবারি বাইসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরবর্তী সময়ে বিজিবির টহল দল বাইসাইকেলে রাখা ব্যাগটি তল্লাশি করে সোনার তৈরি হার ১৫টি, ঝুমকা ২৩ জোড়া, নেট চেইন ৫টি, আংটি ৭৮টি, মঙ্গলসূত্র ৩টি, লকেট ২৮টি, চুড় ৪টি, ব্রেসলেট ৬টি, ছোট পাশা ৫ জোড়া, কানের দুল ৫৫ জোড়া ১ পিসসহ সর্বমোট ১ কেজি ৮২০ গ্রাম সোনার গয়না উদ্ধার করে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য ৮৭ লাখ ৮৫ হাজার ৬৫৮ টাকা। উদ্ধার হওয়া সোনার গয়না চুয়াডাঙ্গা জেলার ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করে তাঁর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রায় ৮৮ লাখ টাকার সোনার গয়না উদ্ধার

আপডেট সময় : ১১:০০:১৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯