শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ট্রাক-নসিমনের সংঘর্ষে চালক নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৬:০৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে ট্রাক ও নসিমনের সংঘর্ষে ফজলু বিশ্বাস নামের এক নসিমনচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক ফজলু বিশ্বাস শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের ছেলে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, সকালে নসিমন নিয়ে বাড়ি থেকে ভাটই বাজারে যাচ্ছিলেন উপজেলার কুলচারা গ্রামের ফজলু বিশ্বাস। পথে ভাইট বাজারে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনচালক ফজলু বিশ্বাস গুরুতর আহত হন। সেখান থেকে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক রয়েছেন ট্রাকের চালক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ট্রাক-নসিমনের সংঘর্ষে চালক নিহত

আপডেট সময় : ১০:৫৬:০৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯