বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

করিমন চালক দামুড়হুদার মোস্তাকিম নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩৫:১৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

মেহেরপুরের আমঝুপি বাইপাস সড়কে করিমনকে ট্রাকের ধাক্কা
নিউজ ডেস্ক:মেহেরপুরে পাথর বোঝাই ট্রাকের সঙ্গে স্যালোইঞ্জিনচালিত অবৈধ যান করিমনের ধাক্কায় মোস্তাকিম (২৬) নামের এক করিমন চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চাঁদবিল-মুজিবনগর বাইপাস সড়কের কোলা খালপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের রহমত আলীর ছেলে। করিমন চালানোর পাশাপাশি তিনি দামুড়হুদার হোগলডাঙ্গা কলেজে একাদশ শ্রেণিতে লেখাপড়া করছিলেন।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, মোস্তাকিম তাঁর ভাইয়ের একটি করিমন চালিয়ে নিজ বাড়ি থেকে মেহেরপুরের আমঝুপি বাজারে যাচ্ছিলেন। বাইপাস সড়ক দিয়ে আমঝুপি বাজারের দিকে প্রবেশের সময় পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে করিমনটির ধাক্কা লাগে। এতে করিমনটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। ট্রাকের ধাক্কায় রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মুস্তাকিমের মৃত্যু হয়।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

করিমন চালক দামুড়হুদার মোস্তাকিম নিহত

আপডেট সময় : ১১:৩৫:১৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯