বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

সেলিম মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৮:২৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় আলোচিত সোনা চোরাচালান মামলায় রায়
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় সোনা পাচার মামলার রায়ে সেলিম মিয়া (২৪) নামের এক চোরাকারবারিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সেলিম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর ভোরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির টহলরত একটি দল চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের কাছ থেকে সেলিমকে আটক করে। এ সময় তাঁর পায়ে থাকা স্যান্ডেলের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২টি বড় ও ৮টি ছোট সোনার বার উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনার ওজন ১ কেজি ৬৪৮ গ্রাম। যার বাজার মূল্য ছিল ৬৩ লাখ ৫৭ হাজার ৬ শ টাকা।
এ ঘটনায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির হাবিলদার শওকত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শেখ রফিকুল ইসলাম তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর একমাত্র আসামি সেলিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত এ মামলায় মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সেলিমকে দোষী সাব্যস্ত করে গতকাল সোমবার বিকেলে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। উদ্ধার হওয়া সোনা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও আদেশ দেন আদালত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

সেলিম মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড!

আপডেট সময় : ১১:২৮:২৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯