শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গাংনীর দুজন মাছ ব্যবসায়ী আহত

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৮:৪২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

আন্দুলবাড়ীয়ায় আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা
নিউজ ডেস্ক:জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া রেলক্রসিংয়ে আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ দুজন গুরুতর জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তিরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ইয়ারত আলী (৩৬) ও একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে আনারুল ইসলাম (৩৫)। জানা যায়, আন্দুলবাড়ীয়া থেকে মাছ বিক্রি করে আলমসাধু নিয়ে ফিরছিলেন ইয়ারত আলী, আনারুল ইসলাম ও তাঁদের সহকর্মীরা। আলমসাধুযোগে আন্দুলবাড়ীয়া রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে রাস্তার ওপর থাকা গতিরোধক খেয়াল না করতে পারায় গতিরোধকের ওপর দ্রুতগতিতে আলমসাধু চালিয়ে দিলে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মাছ ব্যবসায়ী ইয়ারত আলী ও আনারুল ইসলাম গুরুতর জখম হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাংনীর দুজন মাছ ব্যবসায়ী আহত

আপডেট সময় : ১০:৫৮:৪২ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯