বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে সর্বহারা পার্টির পরিচয়ে গণচাঁদা দাবি

  • rahul raj
  • আপডেট সময় : ০১:০০:০১ অপরাহ্ণ, শনিবার, ২৫ মে ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:কথিত সর্বহারা পার্টির নাম ব্যবহার করে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের কাছে গণহারে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে জনৈক বিপ্লব পরিচয় দিয়ে ০১৮৬২-৮১৭৪৯৩ নাম্বার থেকে মোটা অংকের চাঁদা দাবী করা হয়। চাঁদা না দিলে কর্মকর্তা কর্মচারীদের স্ত্রী ও সন্তানদের অপহরণ করে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে।
ঝিনাইদহে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আখতারুজ্জামান বলেন, অনেকের কাছে চাঁদা দাবি করে মোবাইল করা হচ্ছে বলে তিনি শুনেছেন। তিনি তাদেরকে আইনী পক্রিয়া নিতে বলেছেন। জানান গেছে ঝিনাইদহ শিক্ষা অফিসের এডিপিও লক্ষণ কুমার, সাবেক অফিস সহকারী আইনাল হক ও অফিস সহকারী দেবুসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর কাছে চাঁদা দাবি করা হয়েছে। সাবেক অফিস সহকারী আইনাল হক জানান তারে কাছে চরমপন্থি সংগঠন সর্বহারা পার্টির বিপ্লব পরিচয় দিয়ে চাঁদা চাওয়া হয়েছে। টাকা না দিলে সন্তানদের হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। শিক্ষা বিভাগ ছাড়াও অনেক সরকারী অফিসে চাঁদা চেয়ে ফোন করা হচ্ছে। এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরের নাজির ও অফিস সহকারীদের ফোন করে যুগ্ম সচিব পরিচয় দিয়ে চাঁদা চাওয়া হয়। ঝিনাইদহ সাব রেজিষ্টার মৃত্যুঞ্জয়ী শিকারীসহ জেলার সব উপজেলার হিসাব রক্ষন অফিসে চাঁদা চাওয়া হয়েছিল। তারা থানায় জিডি করলেও অপরাধীদের সনাক্ত করা সম্ভব হয়নি।
তবে পুলিশের একটি সূত্র জানায় দক্ষিণাঞ্চলের কোথাও চরমপন্থি দলের অস্তিত্ব নেই। কোন গ্যাং গ্রুপ ঈদ সামনে করে আতংক সৃষ্টি ও আর্থিক সুবিধা নেওয়ার জন্য এহেন অপকর্ম করতে পারে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, এ বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে সর্বহারা পার্টির পরিচয়ে গণচাঁদা দাবি

আপডেট সময় : ০১:০০:০১ অপরাহ্ণ, শনিবার, ২৫ মে ২০১৯