বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাংনীতে ইফতারে খিচুড়ি খেয়ে গৃহবধূর মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৩:১৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:গাংনীতে ইফতারির খিচুড়ি খেয়ে প্রায় অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়েছে। এ ঘটনায় সুমিতা খাতুন নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আরো দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধুর মৃত্যু হয়।
সুমিতা খাতুন বামুন্দী কলেজপাড়ার আশিফ হোসেনের স্ত্রী ও একই এলাকার আব্দুর রহিম আলীর মেয়ে। সুমিতা খাতুনের জামাতা (খালু) আব্দুল গনি বলেন, গত ১৭ই মে শুক্রবার সন্ধ্যায় বামুন্দী বাজারের শাজাহান আলী বাড়ির পাশর্^বর্তী বিভিন্ন লোকজনকে তার বাড়ির ইফতারির খিচুড়ি দেয়। শাহজাহানের বাড়ির ইফতারের খিচুড়ি খেয়ে সুমিতাসহ এলাকার অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের স্থানীয় বামুন্দী মাহী ক্লিনিকসহ বেশ কিছু ক্লিনিকে নেওয়া হয়। যাদের শারীরিক অবস্থা উন্নতি হয়নি তাদের গাংনী সরকারি হাসপাতাল, মেহেরপুর ও আরো খারাপ রোগিদের নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সুমিতার মাহি ক্লিনিকে অবস্থার উন্নতি হলে বাড়িতে নেয়া হয়। গতকাল বুধবার সকালের দিকে আবারো অসুস্থ হয়ে পড়লে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুমিতার তিন বছরের একটি সন্তান রয়েছে। সুমিতা খাতুনের স্বামী আশিফ হোসেন বলেন, ইফতারের খিচুড়ি খেয়েই তার স্ত্রী সুমিতার মৃত্যু হয়েছে। একই অভিযোগ করেন সুমিতার বোন রুপালী খাতুন।
একই এলাকার অনেকে অভিযোগ করে বলেন, সাবিনা, শিরিনা, মিঠু, শান্ত, পপি, মারিয়া, বেলালের বাড়িতে ৮ জন, সানার বাড়ি ৮জন, আত্তাহিমের বাড়িতেও একজনসহ এলাকার অর্ধশতাধিক মানুষ অসুস্থ। তারা স্থানীয় ক্লিনিকসহ গাংনী, মেহেরপুরের হাসপাতালসহ কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিয়ে কিংবা এখনও নিচ্ছেন। অন্যদিকে বামুন্দির রন্জু স্বর্ণাকরের স্ত্রী ও আরো এক মহিলার অবস্থা আশঙ্কাজনক।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

গাংনীতে ইফতারে খিচুড়ি খেয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ১০:৪৩:১৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯