বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনসিডিল ও হেরোইনসহ আটক-২

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৩:৩২ পূর্বাহ্ণ, শনিবার, ১১ মে ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশের অভিযান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও হেরোইনসহ দু’জনকে আটক করেছে। এসময় আটককৃতদের কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল ৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার পৃথক সময়ে আকুন্দবাড়ীয়া বটতলা ও ডিহি কৃষ্ণপুর বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সাজ্জাত হোসেন (২৭) ও মিঠু মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া বটতলা এলাকায় একজন ব্যক্তি হেরোইন বিক্রি করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই ইবনে খালিদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে, জীবননগর উপজেলার সিংনগর গ্রামের আব্দুল মোতালেব ওরফে শুক্র মোতালেবের ছেলে সাজ্জাত হোসেনকে আটক করেন। এসময় গ্রেফতারকৃত আসামীর শরীর তল্লাশী করে ৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
অপরদিকে চুয়াডাঙ্গা সদর থানার এএসআই হুমায়ুনসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহি কৃষ্ণপুর বাজারে অভিযান পরিচালনাকরে একই এলাকার ফজলুল হকের ছেলে মিঠু মিয়াকে আটক করেন। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে আমদানী নিষিদ্ধ ৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত এই আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ফেনসিডিল ও হেরোইনসহ আটক-২

আপডেট সময় : ১১:৪৩:৩২ পূর্বাহ্ণ, শনিবার, ১১ মে ২০১৯