শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo ডি এন (দ্বারকানাথ) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা Logo খুবিতে স্থাপত্য ডিসিপ্লিনে আর্ককেইউ ডিগ্রি শো উদ্বোধন Logo খুবিতে প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্টে সার্ভে টুলস উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে !

  • আপডেট সময় : ১২:০৬:৩৪ অপরাহ্ণ, রবিবার, ৩১ মার্চ ২০১৯
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ১০৭ উপজেলায় ভোট চলছে। রোববার (৩১ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।নির্বাচন কমিশন সূত্র জানায়, ১০৭ উপজেলায় ভোটার দুই কোটির বেশি। ভোট কেন্দ্র সাড়ে ৮ হাজার। এরমধ্যেই ৩৮ উপজেলায় চেয়ারম্যান পদে, ২২ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ও ২৬ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় তাঁরা নির্বাচিত হতে যাচ্ছেন। চেয়ারম্যান পদে নির্বাচন হতে যাওয়া ৮৪ উপজেলায় প্রার্থী ২শ ৯২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১শ উপজেলায় ৪শ ৮৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯৬ উপজেলায় ৩শ ৬৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। রোববারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লাখেরও বেশি সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এছাড়া ৫০টি ঝুকিপূর্ণ উপজেলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব।শনিবার মধ্যরাত থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে কমিশন। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ৩১ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।যেসব উপজেলায় ভোটগ্রহণ চলছে:বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, দুমকী ও বাউফল উপজেলা; ভোলা জেলার ভোলা সদর, মনপুরা, দৌলতখান, তজুমদ্দিন, চরফ্যাশন ও লালমোহন উপজেলা; বরগুনা জেলার বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা এবং পিরোজপুর জেলার পিরোজপুর সদর, ইন্দুরকানী, মঠবাড়ীয়া, কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ ও নাজিরপুর উপজেলা।খুলনা বিভাগের যশোর জেলার যশোর সদর, বাঘারপাড়া, ঝিকরগাছা, চৌগাছা, শার্শা, অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা; খুলনা জেলার দিঘলিয়া, কয়রা, দাকোপ, পাইকগাছা, রূপসা, তেরখাদা, ফুলতলা, বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলা এবং বাগেরহাট জেলার বাগেরহাট সদর, মোংলা, মোরেলগঞ্জ, চিতলমারী, কচুয়া, রামপাল, ফকিরহাট ও শরণখোলা উপজেলা।ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, ফুলবাড়ীয়া, ত্রিশাল, গৌরীপুর, নান্দাইল, মুক্তাগাছা ও ভালুকা উপজেলায়।ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর, সিরাজদিখান, লৌহজং, শ্রীনগর, টঙ্গিবাড়ি ও গজারিয়া উপজেলা; নারায়ণগঞ্জের আড়াইহাজার, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা; ঢাকার সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলা এবং টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর, ধনবাড়ী, মধুপুর, মির্জাপুর, দেলদুয়ার, নাগরপুর, ঘাটাইল, ভূঞাপুর, কালিহাতী, গোপালপুর, বাসাইল ও সখিপুর উপজেলা।চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার তিতাস, বরুড়া, লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, চান্দিনা, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, মেঘনা ও মোহনা উপজেলা; নোয়াখালী জেলার বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী, কবিরহাট, সুবর্ণচর, চাটখিল ও কোম্পানীগঞ্জ উপজেলা; ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আখাউড়, কসবা, আশুগঞ্জ, নাসিরনগর ও নবীনগর উপজেলা এবং ফেনী জেলার ফেনী সদর, ফুলগাজী, সোনাগাজী, দাগনভূঞা, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে !

আপডেট সময় : ১২:০৬:৩৪ অপরাহ্ণ, রবিবার, ৩১ মার্চ ২০১৯