বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জীবননগরে এক পরীক্ষার্থীর দায়িত্বে ১৩ জন

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ণ, রবিবার, ৩ মার্চ ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জীবননগরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় একটি কেন্দ্রে ক্যারিয়ার এডুকেশন বিষয়ে একজন পরীক্ষার্থীর জন্য পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন ১৩ জন কর্মকর্তা-কর্মচারী। পরীক্ষার্থীর নাম মোছা. রিতু খাতুন। সে জীবননগর উপজেলার ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ক্যারিয়ার এডুকেশন পরীক্ষার্থী। গতকাল শনিবার উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ক্যারিয়ার এডুকেশন বিষয়ে পরীক্ষায় অংশ নেয় মোছা. রিতু খাতুুন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে শনিবার পরীক্ষার্থীর সংখ্যা একজন হলেও এর জন্য দায়িত্বে ছিলেন ইউএনও’র প্রতিনিধি হিসেবে উপজেলা বিআরডিবি কর্মকর্তা, কেন্দ্র সচিব ও হল সুপারসহ পাঁচজন শিক্ষক, কক্ষপরিদর্শক দু’জন, একজন চিকিৎসক, দু’জন পুলিশ এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী ২ জন। এছাড়া অন্যান্য দিনের মতো পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়।
কেন্দ্র সচিব ও মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক জানান, পরীক্ষার্থী মাত্র একজন হলেও আয়োজন ছিল শতভাগ। দায়িত্বে কোনো কমতি করা হয়নি। যার যার দায়িত্ব সবাইকে পালন করতে হয়েছে। জেএসসি পরীক্ষার্থী মোছা. রিতু খাতুন ২০১৭ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিলেও ক্যারিয়ার শিক্ষা বিষয়ে অনুপস্থিত ছিল। এ কারণে পুরনো সিলেবাস অনুযায়ী তাকে এ বছর অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে শনিবার ক্যারিয়ার শিক্ষা পরীক্ষায় অংশ নিতে হয়েছে। এ সময় সে এ বিষয়ে বিকল্প চিন্তা করে সমাধানের পথ বের করতে উর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানান।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

জীবননগরে এক পরীক্ষার্থীর দায়িত্বে ১৩ জন

আপডেট সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ণ, রবিবার, ৩ মার্চ ২০১৯