বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা ও দায়রা জজের বদলির দাবি

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৫:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৬১ বার পড়া হয়েছে

মেহেরপুুর জেলা জজ আদালতে অচলাবস্থা
নিউজ ডেস্ক:মেহেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমানের বদলি না হওয়া পর্যন্ত আইনজীবীরা তাঁর আদালত বর্জনের কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির এক জরুরী সভায় ওই কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নিয়ে গত মঙ্গলবার থেকে মেহেরপুর জেলা জজ আদালতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ইব্রাহীম শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড.আবু সালেহ মোহাম্মদ নাসিমের সঞ্চানালয়ে জরুরী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জৈষ্ঠ আইনজীবী খন্দকার একরামুল হক হীরা, মিয়াজান আলী, মারুফ আহম্মদ বিজন, মোখলেসুর রহমান, কামরুল হাসান, শফিকুল আলম, শহিদুল ইসলাম, আফরোজা বেগম ফাতেমা, আব্দুল জব্বার, নজরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, কেএম নুরুল হুদা, এহান উদ্দিন মনা প্রমুখ।
সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি ইব্রাহিম শাহিন বলেন, জেলা জজ মোহাম্মদ গাজী রহমান অন্যত্র বদলি না পর্যন্ত তাঁর আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির সভাপতি জানিয়েছিলেন, জেলা জজ মোহাম্মদ গাজী রহমান মেহেরপুরে যোগদানের পর থেকে আইনজীবীদের সাথে অশোভনীয় আচরণ করে যাচ্ছেন। এছাড়া গত মঙ্গলবার আইনজীবীদের সাথে একটি মামলা নিয়ে আপমানজনক কথা বলেন। সেই থেকে আমরা জজ আদালতে কোন মামলায় অংশ নেয়নি। জরুরী সভায় তাঁর বদলি না হওয়া পর্যন্ত তাঁর আদালত বর্জন করার কর্মসূচি নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার জেলা জজ মোহাম্মদ গাজী রহমানের আদালতে জৈষ্ঠ আইনজীবী মিয়াজান আলীসহ বেশ কয়েকজন আইনজীবী আসামি পক্ষের হয়ে একটি মামলার শুনানীতে অংশ নিতে চাইলে ওই সময় এক মামলায় এতগুলো আইনজীবী অ্যালাউ করবো না বলে আইনজীবীদের জানালে আইনজীবীরা ক্ষুব্ধ হন। তখন সকল আইনজীবীরা তাঁর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আদালত থেকে বেরিয়ে আসেন। সেদিন নির্বাহী কমিটির সভা থেকে তারা জেলা জজ আদালতের কোন মামলায় কোন আইনজীবীকে অংশ না নেওয়ার নির্দেশনা দেয়। পরে গতকাল রবিবার জরুরী সভায় তারা জেলা জজের বদলি না হওয়া পর্যন্ত তাঁর আদালত বর্জনের কর্মসূচি গ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

জেলা ও দায়রা জজের বদলির দাবি

আপডেট সময় : ১০:২৫:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯