মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী Logo সোমবার দুটি চীনা কন্টেইনার জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে: মনিটর Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত ৫

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৪৮:২৭ অপরাহ্ণ, শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিয়রবিলা গ্রামের আমিরুল হোসেনের মেয়ে মুসলিমা (৭), একই এলাকার মনিরুল ইসলামের ছেলে আরিফুল (৯), দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত আফজাল মন্ডলের ছেলে আব্দুল মজিদ, আব্দুল মজিদের ছেলে হাবিবুর (১৮) ও একই এলাকার আব্দুল গাফ্ফারের ছেলে নুর হাবিব (৮)। জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তিয়রবিলা গ্রামের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল মুসলিমা ও আরিফুল। এ সময় একটি পাওয়ারট্রিলার ট্রলি তাদেরকে ধাক্কা দিলে তারা গুরুত্বর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে মুসলিমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এদিকে, দামুড়হুদা ধানগড়া নামক স্থানে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হাবিবুর, আব্দুল মজিদ ও নুর হাবিব আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে হাবিবুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ

চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত ৫

আপডেট সময় : ০৭:৪৮:২৭ অপরাহ্ণ, শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯