সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

খুলনা বিভাগে চার মন্ত্রী, দু’জন নারী

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১১:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ৭ জানুয়ারি ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর টানা তৃতীয় বারের মতো মন্ত্রিসভা গঠন করছে আওয়ামী লীগ। গতকাল রোববার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরইমধ্যে তাদের দফতরও বণ্টন করা হয়েছে।খুলনা বিভাগের ১০ জেলা থেকে এবারের মন্ত্রিপরিষদে ডাক পাওয়া চারজন হলেন- খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সহধর্মিণী বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল।মন্নুজান সুফিয়ান পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। তিনি ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে ২০১৩ সাল পর্যন্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের নির্বাচনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।বেগম হাবিবুন নাহার পেয়েছেন বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব। এর আগেও তিনি একবার এ আসনের সংসদ সদস্য ছিলেন। যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।এই চার সংসদ সদস্যের মন্ত্রী পরিষদে স্থান পাওয়া আনন্দের জোয়ারে ভাসছেন তাদের দলীয় নেতাকর্মীরা। খুলনা বিভাগের ৩৬ আসনেই জয় পেয়েছে আওয়ামী লীগ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে এই এলাকা থেকে একাধিক মন্ত্রী দাবি করেছিলেন খুলনার মানুষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

খুলনা বিভাগে চার মন্ত্রী, দু’জন নারী

আপডেট সময় : ১১:১১:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ৭ জানুয়ারি ২০১৯