শনিবার | ২৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন Logo মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

চাকরি ছেড়ে রাতারাতি হয়ে উঠে শীর্ষ মাদকব্যবসায়ী

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১১:৩৬ অপরাহ্ণ, রবিবার, ৬ জানুয়ারি ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

বন্দুকযুদ্ধে নিহত কার্পাসডাঙ্গার বারী হক ওরফে বারেক জড়িয়ে পড়ে মাদক সিন্ডিকেটে
নিউজ ডেস্ক:: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার চিহ্নিত মাদক স¤্রাট ক্রসফায়ারে নিহত বারেক কার্পাসডাঙ্গার খাবলি পাড়ার মৃত আব্দুল গনির ৬ ছেলে ও ৫ মেয়ের মধ্য ৪র্থ সন্তান। বারেক তার আপন চাচাতো বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সংসার জীবনে বারেকের তিন কন্যা সন্তান রয়েছে। বারেক জীবনের শুরুতে তাল্লু স্পিনিং মিলে প্রায় দু’বছর চাকরি করেছে বলে জানা গেছে। তাল্লু স্পিনিং মিলে চাকরি ছেড়ে দেবার পর বারেক জড়িয়ে পড়ে চোরাকারবারীর সাথে। ভারতীয় শাড়ি কাপড়সহ ভারতীয় সাইকেল চোরাচালান করতো। চোরাকারবারীর পাশাপাশি একসময় বারেক মাদকের অন্ধকার জগতে পা বাড়ায়। প্রথমেই মদ ও ফেন্সিডিল ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। এরপর সে আস্তে আস্তে হয়ে উঠে এলাকার শীর্ষ মাদকব্যবসায়ী। সে এলাকার ছোট বড় সকলে কাছে মাদকের সম্রাট হিসাবেই পরিচিত। বারেক মদ ফেন্সিডিলের পাশাপাশি ইয়াবা ব্যবসার গডফাদার হয়ে উঠে। এলাকার শত শত যুবককে মাদকের নীল থাবায় যুক্ত করে সে। তার নামে দামুড়হুদা মডেল থানাসহ অন্যান্য থানায় প্রায় ১৫টিরও অধিক মামলা আছে বলে জানা গেছে। বারেক মাদকের মামলায় অনেকবার হাজতবাস করেছে কিন্তু জামিনে বের হয়েই আবার পুরোদমে শুরু করতো তার মাদকের ব্যবসা। তার অবর্তমানে মাদকের ব্যবসার দেখভাল করতো তার স্ত্রী। তার স্ত্রীর নামেও মাদকের মামলা আছে বলে জানা গেছে। সর্বশেষ বেশ কয়েকদিন পূর্বে বারেক হাজতবাস থেকে জামিনে বের হলে পুলিশ তাকে আটক করে দামুড়হুদা মডেল থানায় নেবার পথে বারেককে ছিনিয়ে নিতে তার সঙ্গীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে সে নিহত হয়। মাদক সম্রাট বারেকের পতনে এলাকায় স্বস্তি ফিরেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প

চাকরি ছেড়ে রাতারাতি হয়ে উঠে শীর্ষ মাদকব্যবসায়ী

আপডেট সময় : ১২:১১:৩৬ অপরাহ্ণ, রবিবার, ৬ জানুয়ারি ২০১৯