বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষের প্রার্থী স্ত্রীসহ আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৭:০৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের ২০ দলীয় ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী জামায়াত নেতা মতিয়ার রহমান ও তার স্ত্রী নাজমা রহমানকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দু’টি ল্যাপটপ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়। বুধবার ভোরে রাজধানী ঢাকার রায়ের বাজার এলাকায় তার মেয়ের বাসা থেকে স্ত্রীসহ তাকে আটক করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালাহউদ্দীন আটকের কথা স্বীকার করে জানান, জামায়াত নেতা মতিয়ার রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে নাশকতাসহ বর্তমানে ২৭টি মামলা রয়েছে। তিনি বলেন, পুলিশের একটি টিম দীর্ঘ সময় তল্লাশীর পর ঢাকার রায়ের বাজার এলাকায় তার মেয়ের বাসা থেকে বুধবার ভোরে স্ত্রীসহ তাকে আটক করে। ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ শাখা থেকে বলা হয়েছে, জেলার মহেশপুরসহ বিভিন্ন থানায় পুলিশের উপর হামলার পরিকল্পনা, আ. লীগের নির্বাচনি কার্যালয়ে বোমা হামলাসহ ২৭টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তাকে ঝিনাইদহে আনার প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষের প্রার্থী স্ত্রীসহ আটক

আপডেট সময় : ১১:২৭:০৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮