শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

উদ্বিগ্ন বিশ্ববাসী কিন্তু ফুরফুরে ওবামা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৫:০৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে আমেরিকার সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়েছে বিশ্ববাসীও। ট্রাম্পের কারণে আরও কী কী ঘটবে এবং ঘটবে না তা নিয়েও চলছে জল্পনা।

ঠিক এই সময়েই ফুরফুরে মেজাজে আবিষ্কার করা গেল সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। রৌদ্রকরোজ্জ্বল দিনে স্রোতের সঙ্গে আনন্দে মেতে ওঠতে দেখা গেছে তাকে।বারাক ওবামা এখন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে সপরিবারে ছুটি কাটাচ্ছেন। পাপারাজ্জিরা তার ছুটির বেশ কয়েকটি মুহূর্ত ক্যামেরাবন্দী করতে সক্ষম হয়েছেন। ভার্জিন আইল্যান্ডে ওবামাকে সঙ্গ দিচ্ছেন বিশ্বের প্রভাবশালী ধনকুবের ও ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসন। ভার্জিন গ্রুপের এই মালিক বিশ্বব্যাপী ৪০০টির বেশি কোম্পানি নিয়ন্ত্রণ করেন।

সেই ৬৬ বছর বয়সী ব্র্যানসনের সঙ্গে মাথায় বেসবল টুপি, ক্যাজুয়াল পোশাকে হালকা মেজাজে সময় কাটাতে ব্যস্ত ওবামা। হোয়াইট হাউজ ছাড়ার পর এখন দ্বিতীয় সপ্তাহের ছুটি কাটাচ্ছেন তিনি। মোট তিন সপ্তাহ ছুটি কাটানোর পর ওবামা ফের কাজে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

উদ্বিগ্ন বিশ্ববাসী কিন্তু ফুরফুরে ওবামা !

আপডেট সময় : ১১:৪৫:০৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭