রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১ Logo পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু Logo বীরগঞ্জে জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জুয়ারু পালাতক Logo পলাশবাড়ীতে ওসিকে মারা জামায়াত নেতা  আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে প্রেরণ Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

চুয়াডাঙ্গায় গাঁজা ও ফেন্সিডিলসহ আটক-২

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৫১:২৩ অপরাহ্ণ, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮
  • ৭৫৮ বার পড়া হয়েছে

?

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও সদর ফাঁড়ি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দু’মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শনিবার পৃথক সময়ে চুয়াডাঙ্গা পৌর শহরের কুলচারা মাঠের মধ্যে ও আকুন্দবাড়ীয়া নতুনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- সরিসাডাঙ্গ গ্রামের শামিম (৩৫) ও ঈশ্বরচন্দ্রপুর গ্রামের রিপন (৩২)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গা শহরতলী কুলচারা গ্রামের রাস্তা দিয়ে একজন গাঁজা নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স কুলচারা গ্রামের ময়নাগাড়ী মাঠে জনৈক রুহুল আমিনের পুকুড় পাড়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি চলন্ত ভ্যানের গতিরোধ করে আটক করা হয় সরিসাডাঙ্গা গ্রামের সেকেনের ছেলে শামীমকে। এসময় আটকৃত আসামীর কাছে একটি প্লাস্টিকের ব্যাগে বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল ফেনসিডিলসহ ঈশ্বরচন্দ্রপুর মসজিদপড়ার আব্দুল মান্নানের ছেলে রিপনকে আটক করে। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গায় গাঁজা ও ফেন্সিডিলসহ আটক-২

আপডেট সময় : ০১:৫১:২৩ অপরাহ্ণ, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮