শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo ডি এন (দ্বারকানাথ) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা Logo খুবিতে স্থাপত্য ডিসিপ্লিনে আর্ককেইউ ডিগ্রি শো উদ্বোধন Logo খুবিতে প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্টে সার্ভে টুলস উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি

১৬ ডিসেম্বর থেকে সারাদেশে ‘বিজয় মঞ্চ’ করবে ১৪ দল

  • আপডেট সময় : ০৩:৩৫:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশের সব জেলা-উপজেলায় ‘বিজয় মঞ্চ’ করে সেখান থেকে স্বাধীনতার পক্ষের প্রার্থীর পক্ষে ভোট চাওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।সোমবার সন্ধ্যায় ধানন্ডিস্থ স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ, সম্মলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের এ উপলক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শাজাহান খান, সম্মলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান মেজর জেনারেল হেলাল মোরশেদ (অব.) বীর বিক্রম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, গণতন্ত্রি পার্টির নেতা ড. শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠক শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, বিজয় মঞ্চে বিজয়ের গান হবে, বঙ্গবন্ধুর কথা হবে, স্বাধীনতার ইতিহাসের কথা হবে, শেখ হাসিনার সরকারের উন্নয়ন তুলে ধরা হবে এবং নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে জনগণের প্রতি আহবান জানানো হবে। বিজয় মঞ্চের কার্যক্রম দেখভাল করার জন্য গোলাম কুদ্দুসকে সমন্নয়ক করে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

১৬ ডিসেম্বর থেকে সারাদেশে ‘বিজয় মঞ্চ’ করবে ১৪ দল

আপডেট সময় : ০৩:৩৫:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮