শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে নতুন পেন্টাগন প্রধান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪০:২২ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দক্ষিণ কোরিয়া ও জাপান সফরের উদ্দেশে আজ বুধবার যুক্তরাষ্ট্র ছেড়ে গেছেন নতুন পেন্টাগন প্রধান জেমস ম্যাটিস। সফরকালে তিনি এ অঞ্চলে আমেরিকার নিরাপত্তা বিষয়ক অঙ্গীকারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ মিত্রকে পুনরায় আশ্বস্ত করবেন। তার এ সফর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কোনো উর্ধ্বতন কর্মকর্তার প্রথম বিদেশ সফর।

পেন্টাগন এক বিবৃতিতে জানায়, সফরকালে প্রতিরক্ষা মন্ত্রী জাপান ও কোরিয়া প্রজাতন্ত্রের সঙ্গে সুসংহত মৈত্রী বজায় রাখার যুক্তরাষ্ট্রের অঙ্গীকার এবং যুক্তরাষ্ট্র-জাপান-কোরিয়া প্রজাতন্ত্র সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করবেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, ম্যাটিস প্রথমে দক্ষিণ কোরিয়া যাবেন। তিনি সেখানে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
শুক্রবার ম্যাটিস টোকিও যাবেন। তিনি সেখানে প্রতিরক্ষা মন্ত্রী তমোমি ইনাদা ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে নতুন পেন্টাগন প্রধান !

আপডেট সময় : ০৫:৪০:২২ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭