শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

এবার মার্কিনিদের ভিসা বন্ধ করল ইরান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩৭:৪৮ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইরানসহ সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে মার্কিন নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ইরান। খবর এপির।

মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, যুক্তরাষ্ট্রে ইরানি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়া হিসেবে এখন থেকে আর কোনো মার্কিন নাগরিককে ভিসা দিচ্ছে না তেহরান।

ইরানের রাজধানী তেহরানে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ মার্ক এহোর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের পর যৌথ ব্রিফিং শেষে স্থানীয় জাতীয় দৈনিক খোরাসানকে এ কথা জানান জাভেদ জারিফ।

গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে ইরানসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন।

ওই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান, ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে আইনি, রাজনৈতিক ও সমুচিত ব্যবস্থা নেয়া হবে। যতক্ষণ যুক্তরাষ্ট্র ইরানের জনগণের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে না নেবে, ততক্ষণ ইরানের জনগণের অধিকার রক্ষার্থে বাণিজ্যিক, রাজনৈতিক, আইনগত ও পাল্টা ব্যবস্থা চালিয়ে যাওয়া হবে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা বাকি দেশগুলো হল- সিরিয়া, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

এবার মার্কিনিদের ভিসা বন্ধ করল ইরান !

আপডেট সময় : ০৫:৩৭:৪৮ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭