বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘মাথার খুলি’, কালীপুজোর পরেই ‘মৃতের হানা’

  • আপডেট সময় : ০৭:৫২:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মানুষের মাথার খুলির আকারের একটি ধুমকেতু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। কালীপুজোর পরেই এই মৃত ধুমকেতু পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বলেই দাবি নাসার বিজ্ঞানীদের।

মহাকাশের এই ‘পাথর’টিকে প্রথম দেখে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একটি দল। ২০১৫ সালের ১০ অক্টোবর এই ধুমকেতুটিকে যখন দেখা যায়, তার নাম দেওয়া হয় ‘অ্যাস্ট্রয়েড২০১৫ টিবি১৪৫’।

তখন নাসা এই মৃত ধুমকেতুটির নাম দিয়েছে ‘গ্রেট পাম্পকিন’ বা ‘বড় কুমড়ো’। কারণ সে বছর পাশ্চাত্যের হ্যালোয়িন উৎসবের সময় এই মৃত ধুমকেতুটি পৃথিবী থেকে প্রায় ৫ লক্ষ কিলোমিটার দূর দিয়ে উড়ে গিয়েছিল।

এ বছর আবার ১১ নভেম্বর সেই মাথার খুলির মতো আকারের ধুমকেতুটি পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বলেই জানাচ্ছে নাসা।

নাসার যে সব বিজ্ঞানী বিশেষ টেলিস্কোপ দিয়ে এই ধুমকেতুটিকে দেখেছেন, তাঁরা বলছেন সূর্যের চারিদিকে ঘোরার ফলে ধুমকেতুটির গা থেকে বরফের আস্তরণ খসে গেছে। ২০১৫ সালে এই মৃত ধুমকেতুটিকে দেখে নাসা বলেছিল এটি ২০০০ ফুট চওড়া।

তবে ২০১৮ সালের পরে আগামী ৭০ বছরে এটির আর পৃথিবীর ধারে কাছে আসবে না বলেই বিজ্ঞানীদের হিসেব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘মাথার খুলি’, কালীপুজোর পরেই ‘মৃতের হানা’

আপডেট সময় : ০৭:৫২:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮