শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা আটকে দিলেন আদালত !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৮:২৫ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭
  • ৮১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়াসহ সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর জারি করা নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির আদালত। শনিবার দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের (এসিএলইউ) এক আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় শনিবার নিউইয়র্কের ফেডারেল আদালত এ স্থগিতাদেশ দেন। খবর বিবিসির।

পেন্টাগনে প্রতিরক্ষামন্ত্রী জেন জেমস ম্যাটিসের শপথ অনুষ্ঠানে অংশ গ্রহণের পর শুক্রবার অভিবাসন সীমিত করতে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পরে নির্বাহী আদেশটি প্রকাশিত হয়।

এই আদেশ অনুসারে, যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণ কর্মসূচি চার মাস স্থগিত করা হয়েছে। আর ৯০ দিনের জন্য সিরিয়াসহ ছয়টি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশের লোকজনের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় পড়া অন্য মুসলিম দেশগুলো হল- ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

তবে এ নিষেধাজ্ঞা জারির পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিমানবন্দরের বাইরে বিপুলসংখ্যক মানুষ প্রতিবাদ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা আটকে দিলেন আদালত !

আপডেট সময় : ১০:৫৮:২৫ পূর্বাহ্ণ, রবিবার, ২৯ জানুয়ারি ২০১৭