বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

কলকাতা মেট্রোয় উঠলেই পাঁচ টাকা, শুনে কী বললেন রেলমন্ত্রী !

  • আপডেট সময় : ১১:০৯:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
  • ৮২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

একেকজন রেলমন্ত্রীর দায়িত্ব নেন, কলকাতায় আসেন, আর মেট্রোর ভাড়া শুনে অবাক হন।

সোমবার সকালে কলকাতায় পা রেখেছিলেন বর্তমান রেলমন্ত্রী পীযূষ গয়াল। মেট্রো কর্তাদের সঙ্গে আলোচনার সময় সাধারণ এবং এসি রেকে ন্যূনতম যাত্রী ভাড়া একই (পাঁচ টাকা) শুনে বিস্ময় প্রকাশ করেন তিনিও। তবে ভাড়া বাড়বে কি না, সে প্রসঙ্গে একটি কথাও বলেননি রেলমন্ত্রী।

রেলের আর্থিক অবস্থা ভাল নয়। কলকাতা মেট্রোর আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি (১ টাকা আয় করতে গেলে ৩ টাকা খরচ)। এমন অবস্থায় রেলমন্ত্রী ভাড়া বাড়ানোর বিষয়ে কিছু না বললেও, জানিয়েছেন বিকল্প আয় বাড়াতে হবে। স্টেশনে বিজ্ঞাপনের ব্যবহার, ফুড স্টল বাড়ানো, পড়ে থাকা জমি কী উপায়ে বাণিজ্যিক ভাবে ব্যবহার করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করার কথা বলেছেন তিনি।

রেল কর্তারা জানাচ্ছেন, রেলের নিয়ম অনুযায়ী সাধারণ এবং এসি রেকের ভাড়া কখনও এক হতে পারে না। কলকাতা মেট্রোয় যেহেতু রেকের সংখ্যা কম, তাই দু’ধরনের রেক মিলেমিশে চালাতে গিয়ে আলাদা ভাড়া করা সম্ভব হয়নি। যখন সব রেকই এসি  করা যাবে তখন ভাড়াও আলাদা করা অনেক সহজ হবে।

রেলমন্ত্রী এদিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রকের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন। তাঁর মনোভাব, যে মেট্রো প্রকল্পগুলি জমি জটে আটকে, সেগুলির ক্ষেত্রে সম্পূর্ণ জমি হাতে না এলে প্রকল্পগুলিতে বেশি গুরুত্ব দেওয়া হবে না। রেলকর্তাদের বক্তব্য, মন্ত্রী জানান, যেহেতু ইস্ট-ওয়েস্ট প্রকল্পের সমস্ত জমিই পাওয়া গিয়েছে তাই ওই প্রকল্পের কাজ গুরুত্ব দিয়ে আগেভাগেই শেষ করতে হবে।

প্রসঙ্গত, জোকা-বি বা দী বাগ, দক্ষিণেশ্বর-ব্যারাকপুর এবং নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পগুলির জন্য প্রয়োজনীয় জমি এখনও পর্যন্ত হাতে পাননি মেট্রো কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কলকাতা মেট্রোয় উঠলেই পাঁচ টাকা, শুনে কী বললেন রেলমন্ত্রী !

আপডেট সময় : ১১:০৯:৫০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮