শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

নাটোরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:৪০:১৫ অপরাহ্ণ, রবিবার, ২৪ জুন ২০১৮
  • ৮৫০ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরে সড়ক দূর্ঘটনায়  সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোচালকসহ আরও তিনজন।
শনিবার (২৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে শহরের আলাইপুরস্থ কমলা সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামের মঙ্গল দেবনাথের স্ত্রী সুলতা দেবনাথ (৩৫) ও একই গ্রামের মৃত কার্তিক চন্দ্রের ছেলে কানাই চন্দ্র (৪০)।
আহতরা হলেন- নিহত নারীর স্বামী মঙ্গল দেবনাথ (৪০), মেয়ে আঁখি রানি দেবনাথ (১৯) ও অটোচালক সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া গ্রামের আমান উল্লাহর ছেলে আবুল কালাম (২৫)। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন  এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে যাত্রীবাহী একটি অটোরিকশা স্টেশন বাজার থেকে শহরের হরিশপুর এলাকায় যাচ্ছিল। পথে শহরের আলাইপুরস্থ কমলা সুপার মার্কেটের সামনে এলে পেছন দিক থেকে একটি বালুবোঝাই ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দু’জন নিহত হন এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোচালক ও অপর দুই আরোহীসহ তিনজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে এবং আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রুবেল হোসেন জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

আপডেট সময় : ০৭:৪০:১৫ অপরাহ্ণ, রবিবার, ২৪ জুন ২০১৮