শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

নাটোরে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত !

  • আপডেট সময় : ০৩:৩৩:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
  • ৮৪১ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরে চাল বোঝাই ট্রলি চাপায় আজগর আলী (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহবুব (২৮) নামে অপর এক আরোহী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ মে) দুপুর সোয়া ১টার দিকে শহরের চকরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজগর আলী শহরের পটুয়াপাড়া মহল্লার মৃত হাজী ইসমাইল হোসেনের ছেলে। তিনি শহরের আল মদিনা মার্কেটের মালিক বলে জানা গেছে। আহত মাহবুব সদর উপজেলার বেজপাড়াআমহাটি এলাকার সামু সরকারের ছেলে।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল বারেক ও স্থানীয়রা জানান, দুপুরে আজগর আলী ও মাহবুব মোটরসাইকেলে শহর থেকে হরিশপুরে যাচ্ছিলেন। পথে চকরামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চাল বোঝাই ট্রলি তাদের চাপা দেয়। এতে তারা দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে আজগর আলী মারা যান।
আহত মাহবুবকে হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ট্রলি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত !

আপডেট সময় : ০৩:৩৩:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮