শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

কালীগঞ্জে যাত্রীবাহি দর্শনা ডিলাক্স খাদে আহত ল্যান্স কর্পোরাল সেনা সদস্য নিজে আহত হয়েও বাঁচালেন অন্য আহত যাত্রীদের

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:২৬:০৪ অপরাহ্ণ, শনিবার, ১৭ মার্চ ২০১৮
  • ৮৩৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঃ দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী ছিলেন সেনা সদস্য ল্যান্স কর্পোরাল শাহিদুর রহমান। তিনি গাড়ি দুর্ঘটনার সময়কার অভিজ্ঞতা বর্ননা করে বলেন ‘আমি বাসের দুই নং সিটে বসে ছিলাম। রাস্তার পাশে গাছের সাথে বাড়ি খাওয়ার সাথে সাথে বিকট শব্দ। এরপর পাশের ধান ক্ষেতে ছিটকে পড়লো বাসটি। আমি তখন গাড়ির সিলিং রড শক্ত করে ধরে ছিলাম। আমার কোন সময় জ্ঞান শুন্য হয়নি। শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাকে প্রাণে বাঁচিয়েছে।’ ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চুয়াডাঙ্গা জেলার কার্পাসডাঙ্গা এলাকার সেনা সদস্য ল্যান্স কর্পোরাল শাহিদুর রহমান আরো জানান, তিনি গাড়ির বাইরে বের হয়ে নিজেই উদ্ধার কাজে অংশ নেন।

বাসের মধ্য থেকে টেনে বের করেন ৫/৬ জন চাপা পড়া যাত্রীকে। ল্যান্স কর্পোরাল শাহিদুর রহমান বর্তমানে যশোর সেনানিবাসে কর্মরত আছেন। ছুটিতে বাড়ি গিয়েছিলেন। ছুটি শেষে শনিবার সকালে বাসযোগে ঢাকায় যাচ্ছিলেন। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন এই সেনা সদস্য। নিজের হাত ও মাথায় আঘাতপ্রাপ্ত হলেও আহত অবস্থায়ই দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের উদ্ধার করেন এই সাহসী সেনা। ল্যান্স কর্পোরাল শাহিদুর রহমান বলেন, আমার সব থেকে বেশি ভালো লাগছে যে, আমি আহতদের জনকে উদ্ধার করতে পেরেছি। আমাকে বাঁচিয়ে তাদের সহযোগিতা করার শক্তি দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে তিনি শুকরিয়া আদায় করেন। আহতদের মধ্যে মাহফুজুর রহমান সোহাগ নামের এক যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উল্লেখ্য, শনিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহি (ঢাকা মেট্রো-ব-১৪-১৭২৮) দর্শনা ডিলাক্সের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ১ জন নিহত ও আহত হয়েছেন ১৫/২০ জন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে যাত্রীবাহি দর্শনা ডিলাক্স খাদে আহত ল্যান্স কর্পোরাল সেনা সদস্য নিজে আহত হয়েও বাঁচালেন অন্য আহত যাত্রীদের

আপডেট সময় : ০৮:২৬:০৪ অপরাহ্ণ, শনিবার, ১৭ মার্চ ২০১৮