শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় ত্রাণের টিন সোলার বিদ্যুৎ ব্যবহার করা সেই নেতাকে শোকজ !

  • আপডেট সময় : ০৩:৪৩:০১ অপরাহ্ণ, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
  • ৮৫৪ বার পড়া হয়েছে

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ

নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেনের পেয়ারা বাগানে সরকারি ত্রাণের টিন ও সোলার বিদ্যুৎ (সোলার প্যানেল) ব্যবহার করায় তাকে শোকজ করেছে উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (২৬শে ডিসেম্বর) দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান ছাড়াও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় বলা হয়, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেনের পেয়ারা বাগানে সরকারি ত্রাণের ১০ বান্ডিল ঢেউটিন ও কয়েকটি সোলার বিদ্যুৎ (সোলার প্যানেল) ব্যবহারের সচিত্র সংবাদ একটি জাতীয় দৈনিকে প্রকাশ হলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। দলের উপজেলা কমিটির সভাপতি হিসেবে সাধারণ মানুষের জাল স্বাক্ষরে তিনি এ সব সামগ্রী আত্মসাৎ করে নিজে ব্যবহার করেছেন। এটা ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের জন্য খুবই লজ্জার ব্যপার হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে জানানো হলে তারা দলের সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেনকে শোকজ করার কথা বলেছেন। সে অনুযায়ী মঙ্গলবারের বর্ধিত সভায় সিন্ধান্ত নেয়া হয়, তাকে সাত দিনের সময় দিয়ে শোকজ নোটিশ পাঠানো হবে। নোটিশের যথাযথ জবাব দিতে না পারলে তাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

বাগাতিপাড়ায় ত্রাণের টিন সোলার বিদ্যুৎ ব্যবহার করা সেই নেতাকে শোকজ !

আপডেট সময় : ০৩:৪৩:০১ অপরাহ্ণ, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭