বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল Logo ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধকোটি টাকাসহ আটক Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি : অর্থমন্ত্রী

  • আপডেট সময় : ০১:১২:০৬ অপরাহ্ণ, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বর্তমান সরকার কৃষিবান্ধব উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।
শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি। দিন দিন আমাদের জমির পরিমাণ কমছে, তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে খাদ্যের চাহিদা। বর্তমান সরকারের কার্যকরী পদক্ষেপের ফলে আমরা খাদ্যশষ্য বিদেশে রপ্তানি করছি।
অর্থমন্ত্রী বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে কৃষিবিদদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর এক্ষত্রে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সৌদি আরবে খালেদা জিয়া ও তার পরিবারের অবৈধ সম্পদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, নিশ্চই তার পেছনে যথেষ্ট তথ্য আছে এবং সেটা প্রমান করা যাবে। তিনি বলেন, খালেদা জিয়ার পাঠানো উকিল নোটিশ আইনিভাবেই মোকাবেলা করা হবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।
উদ্বোধন অনুষ্ঠানে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. গোলাম শাহী আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট-৩ এর সংসদ সদস্য মাহমুদুস সামাদ কয়েস, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য ড. আহমদ আল কবীর উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি : অর্থমন্ত্রী

আপডেট সময় : ০১:১২:০৬ অপরাহ্ণ, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭