শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

হরিণাকুন্ডুতে সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী সমি কর্তৃক ৯৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

  • আপডেট সময় : ১২:৫৫:০০ অপরাহ্ণ, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭
  • ৮৪৭ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডুুতে ৯৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির হাতে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ল্যাপটপ তুলে দিলেন ঝিনাইদহ-২ আসনের জাতীয় সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী (সমি)। তিনি ২৩ ডিসেম্বর শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম আবদুর রহমানের সভাপতিত্ত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিদের মাঝে এসব ল্যাপটপ বিতরন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে হরিণাকুন্ডু থানা কর্মকর্তা ইন-চার্জ কে.এম সওকত হোসেন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, ফজলুর রহমান, সমির উদ্দীন, গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা কৌশিক খান, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান আলম, আন্দুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা কমিটির সদস্য শাহী মোহাম্মদ ইমরান, রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেরেগুল ইসলাম, পৌরসভা প্যানেল মেয়র খাইরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি এম.পি সমি সিদ্দিকী ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, একযোগে উপজেলার ৯৪টি শিক্ষা প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া প্রোগ্রামের আওতায় আনা হয়েছে। এছাড়াও ইতঃপূর্বে ১৮টি বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে। পর্যাক্রমে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় মাল্টিমিডিয়া প্রোগ্রামের আওতায় আনা হবে। এছাড়াও প্রধান অতিথি তার বক্তব্যে রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হরিণাকুন্ডুতে সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী সমি কর্তৃক ৯৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

আপডেট সময় : ১২:৫৫:০০ অপরাহ্ণ, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭