বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

গোপনে প্রাণের খোঁজে অভিযান চালিয়েছে পেন্টাগন!

  • আপডেট সময় : ০৩:৩১:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭
  • ৮১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গোপনে প্রাণের খোঁজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র! জানা যায়, কোটি কোটি ডলার খরচ করে এই গবেষণা চালানো হয়েছে। এমনটাই স্বীকার করেছে পেন্টাগন। যা ২০০৭ সালে এটি শুরু হয় এবং ২০১২ সালে বন্ধ হয়ে যায়। হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ জানতেনও না এই কর্মসূচির কথা!

ওই অভিযান প্রকল্পের নথিতে অদ্ভুত দ্রুত গতিসম্পন্ন আকাশযান ও শূন্যে ভাসতে থাকা বস্তুর কথা বলা হয়েছে বলে জানিয়েছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’। কিন্তু এসব বর্ণনা নিয়ে বিজ্ঞানীরা সন্দিহান। তাদের বক্তব্য, ব্যাখ্যাতীত এই ধরনের ঘটনা বহির্বিশ্বে প্রাণের প্রমাণ দেয় না। ‘দ্য অ্যাডভানস এরোস্পেস থিয়েটার আইডেন্টিফিকেশন প্রোগ্রাম’ নামের ওই কর্মসূচি নিয়ে এক কোটি ৩০ লক্ষ পাতার গোপন নথি প্রকাশ করেছে সিআইএ।

কর্মসূচিটি অবসরে যাওয়া ডেমোক্রেট সিনেটর হ্যারি রিডের মস্তিষ্কপ্রসূত বলে জানা গিয়েছে। ওই কর্মসূচি শুরুর সময় রিড যুক্তরাষ্ট্র সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা ছিলেন। মহাকাশ গবেষণায় তার বিশেষ উৎসাহ ছিল।

২০১২ সালে তহবিলের যোগান বন্ধ হলেও কর্মকর্তারা তাদের দৈনন্দিন দায়িত্বের পাশাপাশি আকাশে উড়ন্ত অদ্ভুত ও সন্দেহজনক বস্তু নিয়ে গবেষণা চালিয়ে গেছেন বলে জানা গেছে। চলতি বছরের প্রথমদিকে আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) অনলাইনে কয়েক লক্ষ গোপন নথি প্রকাশ করেছিল। সেখানেই ছিল এই নথি।

কলকাতা টুয়েন্টিফোর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গোপনে প্রাণের খোঁজে অভিযান চালিয়েছে পেন্টাগন!

আপডেট সময় : ০৩:৩১:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭