সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পক্ষে ভোট চাইলেন জাবি শিক্ষকরা Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নৌপথে সোলার প্যানেল স্থাপন করে কুয়াশার রাতেও ফেরি চলাচল সচল রাখার সুপারিশ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:১১:৫১ অপরাহ্ণ, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভায় দৌলতদিয়া পাটুরিয়া নৌ পথে সোলার প্যানেলের মাধ্যমে আলোর ব্যবস্থা করে প্রত্যেকটি ফেরিতে রাডার স্থাপন করে পারাপার সচল রাখার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি কাজি কেরামত আলীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে ঘন কুয়াশার মধ্যেও ফেরি সার্ভিস সচল রাখতে এ সুপারিশ করা হয়।
সভায় নৌপথ ড্রেজিংয়ের পূর্বে অবশ্যই সম্ভাব্যতা যাচাই করে খনন কাজে হাত দেয়ার সুপারিশ করা হয়।
কমিটির সদস্য এডভোকেট মোঃ রহমত আলী, মোঃ শহীদুজ্জামান সরকার, মোঃ আব্দুল মজিদ খান এবং মীর মোস্তাক আহমেদ রবি সভায় অংশগ্রহণ করেন।
সভায় নবম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতির বিবরণ-এর উপর আলোচনা ও নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক প্রকল্পসমূহের বিবরণ উপস্থাপন করা হয়।
সভায় বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপস্থাপিত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে মতামত প্রদান করা হয়।
সভায় জানানো হয়, সারাদেশে ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় প্রাথমিকভাবে ৫৩টি নদীর খনন কাজের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ২৪টি নদী খনন কাজের মধ্যে ৪টি নদী খনন প্রকল্প কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি ২০টি প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় বিভিন্ন পর্যায়ে সারাদেশের ২৪ হাজার কিঃ মিঃ নৌপথ খনন করার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

(বাসস)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

নৌপথে সোলার প্যানেল স্থাপন করে কুয়াশার রাতেও ফেরি চলাচল সচল রাখার সুপারিশ !

আপডেট সময় : ০৩:১১:৫১ অপরাহ্ণ, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭