রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

জাপানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০২:০৩ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৮৪৩ বার পড়া হয়েছে

জাপানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত করা হয়েছে। এখানে দুটি চুল্লি বন্ধ করে দেওয়া হচ্ছে।দেশটির পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা রোববার এ তথ্য জানিয়েছে।টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি (এনআরএ) জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিম কিউশু অঞ্চলের জেনকাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অপারেটর শনিবার রাতে মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোনগুলো শনাক্ত করেছে।

এনআরএ ও পুলিশ জানায়, জাপানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর ও কাছাকাছি অননুমোদিত ড্রোন উড়ান নিষিদ্ধ।

এনআরএ’র এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘ঘটনাটি জানার পর কোনও অস্বাভাবিকতা শনাক্ত করা যায়নি এবং বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে কোনও ড্রোনও পাওয়া যায়নি।’

পুলিশের মুখপাত্র মাসাহিরো কোশো বলেছেন, কী উদ্দেশ্যে এগুলো উড়ানো হয়েছে- তা জানা যায়নি।

কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি সাগা প্রিফেকচারের জেনকাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চারটি চুল্লির মধ্যে দুটি বন্ধ করে দিয়েছে।

২০১১ সালে উত্তর-পূর্ব জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ফলে সৃষ্ট ফুকুশিমা বিপর্যয়ের পর কঠোর নিরাপত্তা মান প্রবর্তনের পর বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য চুল্লিগুলো পুনরায় চালু করা হয়।

ফুকুশিমা বিপর্যয়ের ১৪ বছর পর সরকার আবারও পারমাণবিক শক্তির দিকে ফিরে আসার পর, গত মাসে জাপানে ৬০ বছরেরও বেশি সময় ধরে পারমাণবিক চুল্লি পরিচালনার অনুমতি দেওয়া একটি আইন কার্যকর হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

জাপানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তিনটি ড্রোন শনাক্ত

আপডেট সময় : ০৫:০২:০৩ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫