শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগীতায় সদর থানা চ্যাম্পিয়ন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:০৫:৫৪ অপরাহ্ণ, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
  • ৮৪৫ বার পড়া হয়েছে

OLYMPUS DIGITAL CAMERA

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ দেশীয় খেলার ঐতিহ্য ধরে রাখতে ঝিনাইদহে বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগীতা। বৃহস্পতিবার দিনব্যাপী শহরের বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগীতার আয়োজন করে জেলা পুলিশ। সকালে প্রতিযোগীতার উদ্বোধন করেন পুলিশ সুপার মিজানুর রহমান। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা: কানিজ হোসেন জাহান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম সাহাবউদ্দিন আহমেদসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ এর সার্বিক তত্বাবধানে জমজমাট এই কাবাডি প্রতিযোগিতায় ঝিনাইদহের ৬ থানা অংশ নেয়। নক আউট পদ্ধতির এ খেলায় ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হয় সদর ও কোটচাঁদপুর থানার খেলোয়াড়রা। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ এ খেলায় কোটচাঁদপুর থানাকে ৬০-৪৪ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সদর থানা। খেলা শেষে বিকেলে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মিজানুর রহমান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়। পুলিশ সুপার মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি অনেকটা হারিয়ে যাওয়ার পথে। এ খেলাটি আবারো সকলের সামনে নিয়ে আসতে আইজিপি মহোদয় নতুনভাবে উদ্যোগ গ্রহণ করেছেন। তারই নির্দেশনায় জেলায় এই প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য জাতীয় এ খেলাকে নতুন ভাবে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা। আর অন্যায় অপরাধ থেকে যুবসমাজকে দুরে রাখা। খেলা শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ঝিনাইদহে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগীতায় সদর থানা চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০৬:০৫:৫৪ অপরাহ্ণ, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭