শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহে সুগার মিল কর্মচারীদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৫৩:৫১ অপরাহ্ণ, সোমবার, ৬ নভেম্বর ২০১৭
  • ৮২৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ সর্বনিম্ন ৮ হাজার ৭’শ ৫০ টাকা এবং সর্বোচ্চ ১৩ হাজার ৫’শ টাকা প্রারম্ভিক মজুরী নির্ধারণের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে চিনিকল শ্রমিকেরা। সোমবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শ্রমিকেরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শ্রম-ব্যবস্থাপনা সুসম্পর্ক ও উৎপাদন এবং উৎপাদনশীলতার ধারবাহিকতা বজায় রাখার স্বার্থে শ্রমিকদের ন্যায্য দাবী সর্বনিম্ন ৮ হাজার ৭’শ ৫০ টাকা এবং সর্বোচ্চ ১৩ হাজার ৫’শ টাকা প্রারম্ভিক মজুরী আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারণ করে জাতীয় মজুরী স্কেল ঘোষণা করতে হবে। পরে তারা তাদের দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট পেশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ঝিনাইদহে সুগার মিল কর্মচারীদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

আপডেট সময় : ০৬:৫৩:৫১ অপরাহ্ণ, সোমবার, ৬ নভেম্বর ২০১৭