শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুরে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৩৫:২৪ অপরাহ্ণ, শনিবার, ৪ নভেম্বর ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- “উৎপাদন মূখী সমবায় করি-উন্নত বাংলাদেশ গড়ি”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুর জেলাতেও জেলা সমবায় বিভাগের আয়োজনে ৪৬তম জাতীয় সমবায় দিবস ২০১৭ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, নির্বাচিত সফল সমবায় সংগঠনসমূহের মাঝে সম্মাননা ক্রেষ্ট-সনদপত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
দিনাজপুর জেলা স্কুল প্রাঙ্গণ থেকে ৪ নভেম্বর শনিবার সকাল ১০টায় বর্ণাঢ্য সমবায় র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জিলা স্কুল মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালীর পূর্বে একই স্থানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। উক্ত র‌্যালীতে জেলা সমবায় বিভাগের নিবন্ধনকৃত বিভিন্ন সংগঠন ও সমিতির সদস্যবৃন্দ অংশ নেয়। জেলা সমবায় অফিসার মোঃ তোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, সদর ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক, জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মোঃ আব্দুর রৌফ। অনুষ্ঠানে তারিকুল শরীফ ও হালিমা খাতুনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মকসুদুর রহমান, মোঃ আকরাম হোসেন, রাবেয়া খাতুন রানু, মোঃ নুরুন্নবী প্রমূখ। আলোচনা সভা শেষে জেলা সমবায় কার্যালয়ের পক্ষ থেকে নির্বাচিত কয়েকটি সফল সমবায় সমিতি ও সফল সমবায়ীকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত সংগঠন সমূহ হলো- নর্দান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ, সদর টেক্সটাইল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লিঃ, সাম্য সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, দিনাজপুর সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, বালুবাড়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, খানপুর মহিলা সমবায় সমিতি লিঃ ও টেক্সটাইল বাজার কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক বাসুদেব চন্দ্র দাস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে

আপডেট সময় : ০৯:৩৫:২৪ অপরাহ্ণ, শনিবার, ৪ নভেম্বর ২০১৭