বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

অবশেষে অবমুক্ত হতে চলেছে ফ্লাগশিপ ডিভাইস ‘আইফোন ৮’ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩২:৪৬ অপরাহ্ণ, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৮২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কুপার্টিনোর অ্যাপল পার্ক ক্যাম্পাসে নবনির্মিত স্টিভ জবস থিয়েটারে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আইফোনপ্রেমীদের জন্য অবমুক্ত হতে চলেছে নতুন প্রজন্মের ফ্লাগশিপ ডিভাইস আইফোন ৮। এরই মধ্যে ওই অনুষ্ঠানের আমন্ত্রণ অ্যাপল পৌঁছে দিয়েছে বিভিন্ন গণমাধ্যমের কাছে।

আগামী মঙ্গলবার একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন আইফোন অবমুক্ত করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এ উপলক্ষে ওইদিন বিশেষ এক বিশেষ ইভেন্টের আয়োজন করেছে অ্যাপল।

ম্যাক ফর এভার নামের একটি প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট নতুন আইফোন বাজারে আসার বিষয়ে জানিয়েছে, ওই অনুষ্ঠানে আইফোন ৮ ছাড়াও আইফোন সেভেন এস এবং আইফোন সেভেন এস প্লাস ছাড়া হবে। ওই একই অনুষ্ঠানে অ্যাপলের স্মার্ট হাতঘড়ি, ফোরকে রেজ্যুলেশনের অ্যাপল টিভি ও সেই সঙ্গে চতুর্থ প্রজন্মের এলটিই নেটওয়ার্ক সুবিধার স্মার্ট হাতঘড়িও প্রকাশ করবে অ্যাপল।

নতুন এই ফোনে থাকবে একটি কার্ভড ওএলইডি ডিসপ্লে প্যানেল। ডিসপ্লেতে টাচআইডি সেন্সর, ফেস টাইম ক্যামেরা, স্পিকার এমবেড করতে পারে অ্যাপল। এর মধ্যে দুটি ফোনে থাকবে এলসিডি ফ্ল্যাট প্যানেল। একটির ডিসপ্লে ৪.৭ ইঞ্চির ও অন্যটির ৫.৫ ইঞ্চির। আরেকটি মডেলে থাকবে কার্ভড ও এজলেস ওএলইডি ডিসপ্লে। উন্নতমানের ক্যামেরা এবং তারবিহীন চার্জিংয়ের ব্যবস্থা থাকবে নতুন আইফোনে।

সূত্র: ম্যাক ফর এভার ও ওয়াল স্ট্রিট জার্নাল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অবশেষে অবমুক্ত হতে চলেছে ফ্লাগশিপ ডিভাইস ‘আইফোন ৮’ !

আপডেট সময় : ১২:৩২:৪৬ অপরাহ্ণ, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭