শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

চামড়া সংরক্ষণে বড় কোনো সংকট নেই: মহিউদ্দিন আহমেদ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩৩:১৩ অপরাহ্ণ, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চামড়া সংরক্ষণ নিয়ে বড় কোনো সংকট নেই, তবে ছোট ছোট যে সমস্যা রয়েছে তা আমরা ম্যানেজ করে নিতে পারব বলে জানিয়েছেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন।

চামড়া সংরক্ষণে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে কি না জানতে চাইলে রোববার তিনি এসব কথা বলেন।

মহিউদ্দিন মাহিন বলেন, এবার কোরবানির ঈদে সারা দেশ থেকে যে চামড়া সংগ্রহ করেছি তা সংরক্ষণে আমাদের তেমন কোনো সমস্যা হবে না। কারণ সব চামড়া লবণ দেওয়া। আর এ অবস্থায় চামড়াগুলো আমরা তিন মাসের ওপরে রাখতে পারি। এ ছাড়া আরো কয়েকটি পদ্ধতি ব্যবহার করে চামড়া প্রায় আট মাস থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়।

আমরা অনেক প্রতিবন্ধকতা, সংকট মোকাবিলা করেই সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছি। আর ব্যবসা করতে গেলে সংকট মোকাবিলা করতেই হবে। তা মেনেই আমরা ব্যবসা করছি।

তবে আমরা বর্তমানে যে সংকটে ভুগছি তা হচ্ছে আর্থিক। কারণ হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের পরে সাভারে আমাদের যে জায়গা দেওয়া হয়েছে সেখানকার জমিগুলো এখনও মালিকদের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়নি। যার ফলে কেউ ব্যাংক থেকে ঋণ নিতে পারছে না এবং বেশিরভাগ ট্যানারি কারখানা ঠিকভাবে উৎপাদনে যেতে পারছে না। তাই আমরা সরকারের কাছে আবারও আবেদন জানাচ্ছি, যাতে দ্রুত আমাদের জমিগুলো রেজিস্ট্রেশন করে দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

চামড়া সংরক্ষণে বড় কোনো সংকট নেই: মহিউদ্দিন আহমেদ !

আপডেট সময় : ০৫:৩৩:১৩ অপরাহ্ণ, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭